Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

যেকোন মূল্যে দুর্নীতির টুঁটি চেপে ধরবে বিএনপি সরকার : তারেক রহমান

BN DESK
26 January 2026, 10:28 AM পড়তে ১ মিনিট

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যেকোনো মূল্যে দুর্নীতির টুঁটি চেপে ধরবে বিএনপি সরকার। অপরাধী যেই হোক ছাড় দেওয়া হবে না। বিএনপি সরকার গঠন করলে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। 

আজ রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১টায় চট্টগ্রামে নগরীর পলোগ্রাউন্ডে আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, মানুষ পরিবর্তন ও রাজনৈতিক অধিকার চায়। আমাদেরকে দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। সমালোচনার মধ্যে থাকলে দেশের মানুষের কোনও উন্নয়ন হবে না। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে বিএনপি ১ লাখ স্বাস্থ্যসেবা কেন্দ্র ও খাল খনন করবে। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। যেকোনো মূল্যে দুর্নীতির টুঁটি চেপে ধরবে বিএনপি সরকার। অপরাধী যেই হোক ছাড় দেওয়া হবে না। বিএনপি সরকার গঠন করলে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, চট্টগ্রামে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন। আবার তিনি শহিদ হয়েছিলেন। চট্টগ্রামে খালেদা জিয়াকে দেশনেত্রী উপাধি দেওয়া হয়েছিল। এ চট্টগ্রামের সঙ্গে আমি এবং আমার পরিবারের আবেগের সম্পর্ক রয়েছে। বাংলাদেশের মানুষ পরিবর্তন চেয়েছে। যার মাধ্যমে শিক্ষা ও চিকিৎসার সুবিধা পায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন ও বিচার

যেকোন মূল্যে দুর্নীতির টুঁটি চেপে ধরবে বিএনপি সরকার : তারেক রহমান

B
BN DESK | 25 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার