Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রংপরের তারাগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে আহত ৬

BN DESK
11 November 2025, 06:00 AM পড়তে ১ মিনিট

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুর-দিনাজপুর মহাসড়কে যাত্রীবাহী ভিআইপি বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। গতকাল রোববার রাত ১১টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগারতলা ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টায় দিনাজপুর থেকে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা ভিআইপি যাত্রীবাহী বাস ও রংপুর থেকে সৈযদপুরগামী একটি প্রাইভেটকার তারাগঞ্জ উপজেলার জিগারতলা ব্রিজ নামকস্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসের নিচে ঢুকে দুমড়েমুচড়ে যায় ওই প্রাইভেটকার। এ ঘটনায় প্রাইভেটকারের চালক ও যাত্রীবাহী বাসের ৫ জন আহত হন।

তারাগঞ্জ হাইওয়ে থানার এসআই বজলুর রহমান জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাস ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

এলাকা: রংপুর তারাগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

রংপরের তারাগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে আহত ৬

B
BN DESK | 13 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার