Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রংপুরের কাউনিয়ায় অটোরিকশার ধাক্কায় পথচারীর মৃত্যু

BN DESK
11 November 2025, 09:00 AM পড়তে ১ মিনিট

কাউনিয়া রংপুর প্রতিনিধি : রংপুরের কাউনিয়ায় হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার পথে অটোরিকশার ধাক্কায় আব্দুল মজিদ(৭৬) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ সোমবার (১০ নভেম্বর) উপজেলার টেপামধুপুর ইউনিয়নের নিজদর্পা এলাকায় গ্রামীণ সড়কে দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ শাহ বলেন, এ ঘটনায় সড়ক আইনে মামলা হয়েছে। মামলায় বলা হয়েছে, উপজেলার টেপামধুপুর ইউনিয়নের নিজদর্পা গ্রামের আব্দুল মজিদ বয়সের ভারে শারীরিকভাবে অসুস্থ। আজ সোমবার (১০ নভেম্বর) সকালে তিনি চিকিৎসা নেয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন।

পথে নিজদর্পা এলাকায় জমিরের মোড়ে টেপামধুপুর সড়কে বেপরোয়া ও দ্রুতগতিতে আসা অটোরিকশা পিছন থেকে তাকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ শাহ বলেন, ঘটনার পর চালক অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় নিহত মজিদের ছেলে বাদি হয়ে সড়ক আইনের ধারায় অটোরিকশা চালক আশরাফুল ইসলামকে আসামি করে মামলা দায়ের করেন।

এলাকা: রংপুর কাউনিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

রংপুরের কাউনিয়ায় অটোরিকশার ধাক্কায় পথচারীর মৃত্যু

B
BN DESK | 10 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার