Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রংপুরের কাউনিয়া ও মিঠাপুকুরে আরও অ্যানথ্রাক্সে শনাক্ত ৩ জন, আক্রান্ত ১১ জন

BN DESK
10 November 2025, 02:00 AM পড়তে ১ মিনিট

রংপুর প্রতিনিধি: রংপুর জেলায় অ্যানথ্রাক্স রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। নতুন করে কাউনিয়া ও মিঠাপুকুর উপজেলায় আরও ৩জন আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। এতে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জন। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা: শাহীন সুলতানা।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এর আগে পীরগাছা উপজেলার পারুল ও সদর ইউনিয়নে অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে ৮জনকে শনাক্ত করা হয়। গত আগস্টে ওই উপজেলায় প্রায় ২ শতাধিক মানুষের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দেয় এবং চিকিৎসাধীন অবস্থায় ২জন মারা যান। এরপর আইইডিসিআরের দল নমুনা সংগ্রহ করে ৮জনের দেহে অ্যানথ্রাক্স শনাক্ত করে।

অন্যদিকে, গত ১৫ সেপ্টেম্বর মিঠাপুকুরের ইমাদপুর ইউনিয়নের আমাইপুর গ্রামে একটি অসুস্থ গরু জবাই করার পর স্থানীয় কয়েকজন চর্মরোগে আক্রান্ত হন। তাদের মধ্যে একজনের শরীরে অ্যানথ্রাক্স পাওয়া গেছে।
কাউনিয়া উপজেলাতেও একই রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। সেখানকার ৫জনের নমুনা পরীক্ষায় ২জনের দেহে অ্যানথ্রাক্স শনাক্ত হয়েছে।

রংপুর জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক আরবিন্দু কুমার মোদক বলেন, ‘আমরা ইতিমধ্যেই সতর্ক অবস্থানে আছি। উপজেলা পর্যায়ে স্বাস্থ্য সহকারীরা আক্রান্তের খবর পেলেই দ্রুত নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠাচ্ছে।’

এলাকা: রংপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

রংপুরের কাউনিয়া ও মিঠাপুকুরে আরও অ্যানথ্রাক্সে শনাক্ত ৩ জন, আক্রান্ত ১১ জন

B
BN DESK | 02 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার