Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রংপুরের তারাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

BN DESK
08 November 2025, 01:00 PM পড়তে ১ মিনিট

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় মেহেন আরা(৫৮) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় উপজেলার ব্র্যাক অফিস নামক বাজারে মহাসড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।

পরে রাত ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মেহেন আরা উপজেলার কুর্শা ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত দুখিয়া মাহমুদের স্ত্রী।

তার ছেলে মেহের আলী বলেন, তিনি ঢাকায় থাকেন। তার মা বাড়িতে একাই থাকেন। সন্ধ্যায় দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন তার মা’কে হাসপাতালে ভর্তি করেন। পরে রাত ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এলাকা: রংপুর তারাগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

রংপুরের তারাগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

B
BN DESK | 25 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার