Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রংপুরের তারাগঞ্জে ৩টি গরু চুরি

BN DESK
06 November 2025, 08:00 PM পড়তে ১ মিনিট

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে লাল মিয়া নামের এক মুড়ি দোকানির গোয়াল ঘরের বেড়া কেটে ৩টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ইকরচালি ইউনিয়নের প্রামাণিকপাড়া গ্রামে গরু চুরির ঘটনাটি ঘটে।

পরিবার ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো মুড়ি দোকানি লাল মিয়া ওরফে লালো রাত ১১টার দিকে বাড়িতে ফিরে গরু গুলোকে খাবার দিয়ে গোয়াল ঘর তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন। গতকাল শুক্রবার সকালে লাল মিয়া গোয়াল ঘরে গিয়ে দেখেন, গোয়াল ঘর তালাবদ্ধ থাকলেও গোয়াল ঘরের বেড়া কেটে চোরেরা তিনটি গরু চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া ৩টি গরুর আনুমানিক দাম দুই থেকে আড়াই লাখ টাকা।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ ফারুক হোসেন বলেন, গরু চুরির ঘটনাটি দুপুরের দিকে শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গরুর মালিকেরা গরু পুষলেও তারা সচেতন না। অসংরক্ষিত ঘরে গরু রাখার জন্য এমন চুরি সংঘটিত হয়েছে।

এলাকা: রংপুর তারাগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

রংপুরের তারাগঞ্জে ৩টি গরু চুরি

B
BN DESK | 31 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার