Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রংপুরের নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

BN DESK
20 November 2025, 11:35 PM পড়তে ১ মিনিট

রংপুর প্রতিনিধি : রংপুরের উন্নয়নে সকলের সহযোগীতা কামনা করে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বলেছেন, এ জেলা কৃষিতে আগ্রসর হলেও এখানে কোন শিল্প প্রতিষ্ঠান নেই। এখানে শিল্পায়ন ঘটলে এলাকার উন্নয়নের পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের সৃষ্টি হবে। আগামীতে রংপুরকে শিল্পায়নে এগিয়ে নিতে হবে।  

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলে।

জেলা প্রশাসক বলেন, রংপুরের সাংসাদিকদের পেশাগত দায়িত্বপালনে সকল ধরনের সহযোগীতার আশ্বাস দিয়ে বলেন, শিল্পায়নের জন্য আমরা সরকারের নিকট প্রস্তাবনা পেশ করেছি। এখানে মিল কারখানা গড়ে তোলার সকল ধরনের সুয়োগ রয়েছে। শিল্প মালিকদের রংপুরে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার আহবান জানান তিনি। আগামীতে এখানে যেন শিল্প কলকারখানা গড়ে উঠে সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে সকল সহযোগিতা করা হবে । পরিচিতি ও মতবিনিময় সভায় সাংবাদিক পক্ষ থেকে বক্তব্য রাখেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান ছালেক, প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী, সাংবাদিক রেজাউল ইসলাম বাবু, হুমায়ুন কবীর মানিক প্রমুখ। মতবিনিময় সভায় রংপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এলাকা: রংপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

রংপুরের নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

B
BN DESK | 20 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার