Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রংপুরের বদরগঞ্জে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা গ্রেফতার ১

BN DESK
04 November 2025, 08:00 AM পড়তে ১ মিনিট

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোখলেছার রহমান নামে এক জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এঘটনায় মামলা হলে পুলিশ সিফাত নামে এক যুবককে গ্রেফতার করেছে। গত শনিবার পৌর শহরের বালুয়াভাটা এলাকার আদর্শপাড়ায় ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, জ্বালানির লাকড়ি কাটাকে কেন্দ্র করে মোখলেছার রহমানের সাথে প্রতিবেশী সিফাতের কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে সিফাত ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে মোখলেছার রহমানকে কুপিয়ে আহত করে। এঘটনায় মোখলেছার রহমান নিজেই বাদি হয়ে থানায় মামলা দিলে সিফাতকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান বলেন, সিফাতকে আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

এলাকা: রংপুর বদরগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

রংপুরের বদরগঞ্জে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা গ্রেফতার ১

B
BN DESK | 29 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার