Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রংপুরের বাজারে দাম কমেছে পেঁয়াজ-কাঁচা মরিচের, সবজি স্থিতিশীল

BN DESK
29 November 2025, 07:44 PM পড়তে ১ মিনিট

রংপুর জেলা প্রতিনিধি: রংপুরের বাজারে সপ্তাহের ব্যবধানে কমেছে পেঁয়াজ, কাঁচামরিচসহ কিছু সবজির দাম। সেইসাথে দাম কমেছে রসুনের। তবে অপরিবর্তিত রয়েছে ডিম, চাল, ডাল, মাছ, মাংসের দাম। আজ শনিবার (২৯ নভেম্বর) রংপুর নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে প্রতিকেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। যা গত সপ্তাহে ছিল ১২০-১৩০ টাকা। এছাড়া পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকা। যা গত সপ্তাহে ছিল ১০৫-১১০ টাকা। আর পাতা পেঁয়াজ বিক্রি হচ্ছে গত সপ্তাহের মতোই ৫০-৬০ টাকা।

সবজি বাজার ঘুরে দেখা যায়, খুচরা পর্যায়ে প্রতি কেজি টমেটো ১৬০-১৮০ টাকা থেকে কমে ১০০-১২০ টাকা, গাজর ১৮০-২০০ টাকা থেকে কমে ৭০-৮০ টাকা, ঝিঙা গত সপ্তাহের মতো ৫০-৬০, মুলা ৩০-৩৫ টাকা, ফুলকপি ৬০-৭০ টাকা থেকে কমে ৪০-৫০ টাকা, বাঁধাকপি ৪০-৫০ টাকা থেকে কমে ৩০-৪০ টাকা, চালকুমড়া (আকারভেদে) আগের মতো ৪০-৫০ টাকা, কাঁচা কলার হালি ২০-২৫ টাকা, দুধকুষি ৪০-৫০ টাকা, চিকন বেগুন ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অপরদিকে, দেশি আদা ১২০-১৪০ টাকা, আমদানিকৃত আদা ১৪০ টাকা, দেশি রসুনের দাম কমে ১০০-১২০ টাকা থেকে হয়েছে ৮০-১০০ টাকা, আমদানি করা রসুন ১৮০-২০০ টাকা, শুকনা মরিচ আগের মতো ৩৫০-৪০০ টাকা এবং প্রকারভেদে শাকের আঁটি ১৫ থেকে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

নগরীর মিস্ত্রিপাড়া বাজারের সবজি বিক্রেতা শরিফুল ইসলাম বলেন, দুই সপ্তাহ আগের তুলনায় কিছু সবজির দাম কমেছে। মাসের শুরুতে ঝড়-বৃষ্টির কারণে সবজি বাজারে প্রভাব পড়েছিল। এখন শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। আশা করা হচ্ছে, সামনে আরও দাম কমবে।

এদিকে পোল্ট্রি মুরগির ডিমের হালি গত সপ্তাহের মতোই দোকানভেদে ৩৮-৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে কার্ডিনাল আলু গত সপ্তাহের মতোই ২২-২৫ টাকা, শিল আলু ৪০-৪৫ টাকা, ঝাউ আলু ৩৫-৪০ টাকা, দেশি সাদা আলু ২৫-৩০ টাকা এবং বগুড়ার লাল পাকড়ি ২৫-৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও, খুচরা বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন তেল ১৮৫-১৯০ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৮০-২০০ কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজার ঘুরে দেখা যায়, আকারভেদে রুইমাছ ৩০০-৩৮০ টাকা, টেংরা ৪০০-৫৬০ টাকা, মৃগেল ২২০-২৫০ টাকা, কার্প ২৫০-২৬০ টাকা, পাঙ্গাশ ১৫০-২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

রংপুরের বাজারে দাম কমেছে পেঁয়াজ-কাঁচা মরিচের, সবজি স্থিতিশীল

B
BN DESK | 29 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার