Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রংপুরের মিঠাপুকুরে নির্মিত হলো উষ্ণতার দেওয়াল

BN DESK
04 January 2026, 08:27 PM পড়তে ১ মিনিট

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে অস্বচ্ছল শীতার্ত মানুষের সহায়তা করার জন্য উষ্ণতার দেওয়াল উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (৪ জানুয়ারি) উপজেলা পরিষদ চত্বরে উষ্ণতার দেওয়াল উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: পারভেজ। এ সময় তিনি সকল শ্রেণির ও পেশার মানুষকে উষ্ণতার দেওয়ালে শীত নিবারণ করার মতো পোশাক দান করার আহবান জানান।

এ উপজেলায় গত এক সপ্তাহ ধরে শীতের তীব্রতা বেড়েছে। অস্বচ্ছল শীতার্ত মানুষের চাহিদার তুলনায় কম্বল বরাদ্দ কম হওয়ায় গরিব শীতার্ত মানুষের সহায়তা করার জন্য উষ্ণতার দেওয়াল উদ্বোধন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান সরকার। উদ্বোধন অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আশিক জামানসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এলাকা: রংপুর মিঠাপুকুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

রংপুরের মিঠাপুকুরে নির্মিত হলো উষ্ণতার দেওয়াল

B
BN DESK | 04 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার