Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রংপুরের হারাগাছে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

BN DESK
05 December 2025, 09:34 PM পড়তে ১ মিনিট

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে ২শ’ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দ করা হয় মাদক পরিবহণে ব্যবহৃত দুই মোটরসাইকেল। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরের পর তাদেরকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় আরপিএমপি হারাগাছ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- লালমনিরহাট আদিতমারীর সারপুকুর ইউনিয়নের নামুড়ী চন্দ্রপুর গ্রামের আব্দুল জব্বার জিন্তাত আলীর ছেলে রেজাউল ইসলাম(৩২) ও সারপুকুর গ্রামের নুর ইসলামের ছেলে বাবুল মিয়া(৩২)।

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ওসি আজাদ রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার সন্ধ্যার পর তার নির্দেশনায় এস.আই মাহাবুর রহমান সহ পুলিশের একটি টিম উপজেলার হারাগাছ পৌর শহরের চরচতুরা এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি রেজাউল এবং বাবুলকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আদিতমারী দুর্গাপুরের এজার আলীর ছেলের বাবু মিয়া(৩০) ও গঙ্গাচড়ার মৌভাষ তালেবটারীর আব্দুর নুরের ছেলে নয়ন মিয়া নামে দুই মাদক কারাবরি মটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

হারাগাছ থানার ওসি আজাদ রহমান বলেন, মাদক পরিবহণে ব্যবহৃত দুই মোটর সাইকেল জব্দ করা হয়েছে। এ বিষয়ে আটক দুইজনসহ চারজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে।

এলাকা: রংপুর কাউনিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

রংপুরের হারাগাছে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

B
BN DESK | 05 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার