Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রংপুরে আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার

BN DESK
04 November 2025, 11:00 PM পড়তে ১ মিনিট
রংপুরে আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার

রংপুর জেলা প্রতিনিধি : রংপুরে আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বিশেষ অভিযান চালিয়ে মিঠাপুকুরের চেংমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত থানা আওয়ামী লীগের সদস্য রেজাউল কবির ওরফে টুটুলকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাজান। তাকে গতকাল সোমবার রাতে মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশের সহযোগিতায় নগরীর আইডিয়াল মোড় জনতা ক্লিনিকের সামনে থেকে আটক করা হয়। গ্রেফতার হওয়া টুটুল রংপুরের মিঠাপুকুর উপজেলার জালাদীপুর (মধ্যপাড়া) গ্রামের বাসিন্দা এবং তিনি আব্দুল ফাত্তাহের ছেলে।

তার নামে মেট্রোপলিটন তাজহাট থানায় মামলা রয়েছে। এদিকে অপরাধ দমনে বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আরও ৩ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো লাবলু মিয়া, সাগর মিয়া (২৮) ও কমল চন্দ্র রায় (৬০)।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

রংপুরে আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার

B
BN DESK | 16 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার