Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ নারীর মৃত্যু

BN DESK
10 January 2026, 06:55 PM পড়তে ১ মিনিট

রংপুর জেলা প্রতিনিধি: রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাজেরা বেগম (৩৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে তার মৃত্যু হয়। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বিশুগাড়ি ইউনিয়নের আব্দুর রহিমের স্ত্রী।

তিনি জন্মগতভাবে বাক ও বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন। হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৪ জানুয়ারি দগ্ধ অবস্থায় হাজেরা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের প্রায় ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর গতকাল শুক্রবার ভোরে তিনি মারা যান।

জানা যায়, গত ৪ জানুয়ারি সকালে বাড়ির উঠানে বড়ই গাছের নিচে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছিলেন তিনি। এসময় পরনের কাপড়ে আগুন ধরে যায়। এতে কোমর ও বুকের গুরুত্বপূর্ণ অংশ মারাত্মকভাবে পুড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

রংপুর মেডেকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. কানিজ ফাতেমা বলেন, শীত মৌসুমে আগুন পোহাতে গিয়ে দগ্ধ রোগীর সংখ্যা দুই থেকে তিনগুণ বেড়ে যায়। শীত নিবারণে খোলা আগুন ব্যবহারে সতর্কতা অবলম্বনের পাশাপাশি গরম কাপড় পরিধান এবং পারিবারিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ নারীর মৃত্যু

B
BN DESK | 10 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার