Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রংপুরে কৃষক নাজির হত্যা মামলায় আসামির যাবজ্জীবন

BN DESK
25 November 2025, 11:01 PM পড়তে ১ মিনিট

রংপুর জেলা প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে কৃষক নাজির হত্যা মামলায় আসামি মিজানুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোহাম্মদ নাজির এ রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম।

মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ১ এপ্রিল রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আসামি মিজানুর রহমানের নেতৃত্বে অন্যান্য আসামিরা কৃষক নাজিরকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহতের ভাই আব্দুর রহিম বাদি হয়ে পীরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে।

তদন্ত শেষে ৩ আসামির বিরুদ্ধে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য জেরা শেষে আসামি মিজানুর রহমানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে করা পুলিশি পাহারায় কারাগারে পাঠানো হয়। মামলায় সরকারি পিপি ছিলেন এড. আফতাব উদ্দিন ও আসামি পক্ষে ছিলেন এড. আব্দুর রশিদ চৌধুরী।

এলাকা: রংপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

রংপুরে কৃষক নাজির হত্যা মামলায় আসামির যাবজ্জীবন

B
BN DESK | 25 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার