Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রংপুরে ডিভাইসসহ প্রশ্নফাঁস চক্রের ৫ সদস্য আটক

BN DESK
10 January 2026, 07:04 PM পড়তে ১ মিনিট

রংপুর জেলা প্রতিনিধি: রংপুরে প্রশ্নফাঁস চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল শুক্রবার দিনভর নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুডিশিয়াল স্ট্যাম্প, স্বাক্ষরিত ফাঁকা চেক, মোবাইল ফোনসহ অত্যাধুনিক ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলো-রংপুরের মিঠাপুকুর উপজেলার রামেশ্বরপুর গ্রামের রফিক মণ্ডলের ছেলে সারোয়ার ইসলাম(৩০), পীরগাছা উপজেলার দেউতি বাজার এলাকার চাঁন মিয়ার ছেলে আল-আমিন মোহাম্মদ আহাদ(৩৪), পীরগঞ্জের আসমতপুর গ্রামের খাজা নাজিম উদ্দিনের ছেলে মেজবাহ হামিদুল্লাহ প্রধান(২৯), একই উপজেলার কাদিরাবাদ গ্রামের এনামুল হকের ছেলে রাশেদুল ইসলাম রকি(২৮) এবং পাবনার চাটমোহরের ছাইকোলা দীঘল গ্রামের বারেক আলীর মেয়ে জান্নাতুল ফেরদৌস বীথি(২৬)।

আজ শনিবার (১০ জানুয়ারি) সকালে মেট্রোপলিটন ডিবি পুলিশের উপ-কমিশনার সনাতন চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ব্যবহারযোগ্য ১৫টি ডিভাইস, ৫টি স্মার্ট ফোন, ২টি ফিচার ফোন, ১৩টি সিম কার্ড, ৭টি ব্লু-টুথ এয়ারপড, এয়ারপডের ব্যাটারি ১৯টি, এয়ারপড প্লেসমেন্ট করার ফরসেপ ১টি জব্দ করা হয়।

এছাড়া, ১০০ টাকার ফাঁকা নন জুডিশিয়াল স্ট্যাম্প ছয়টি, স্বাক্ষরিত দুটি ফাঁকা চেক এবং দুটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

রংপুরে ডিভাইসসহ প্রশ্নফাঁস চক্রের ৫ সদস্য আটক

B
BN DESK | 10 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার