Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রংপুরে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

BN DESK
02 November 2025, 01:00 PM পড়তে ১ মিনিট

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে আকলিমা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। গতকাল শনিবার ভোররাতে উপজেলার রামনাথপুর ইউনিয়নের বড়মজিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা আকলিমা বেগম ওই গ্রামের আব্দুল হাকিম মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্বজনরা জানান, বর্ণিত গ্রামে স্বামী-স্ত্রী দু’জনে পৃথক ঘরে রাত্রীযাপন করত। গতকাল শনিবার ভোররাতের দিকে স্বামী আব্দুল হাকিম প্রকৃতির ডাকে সারা দিয়ে ঘরের বাইরে এলে স্ত্রীর ঘরের দরজা খোলা দেখতে পায়। তিনি  ঘরের ভিতরে প্রবেশ করে গলা কাটা অবস্থায় স্ত্রীর নিথর দেহ খাটের ওপরে পড়ে থাকতে দেখে চিৎকার চেঁচামেচি করতে থাকে।

চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে দুই ছেলে রাশেদুল ও শাহিন ছুটে আসেন। পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়। নিহতের দুই ছেলে রাশেদুল ও শাহিন জানান, তারা রামনাথপুর ইউনিয়নের বড় ঘোলা গ্রামের বাসিন্দা। ৮/১০ বছর আগে বড় মজিদপুরে পৃথক বাড়ি নির্মাণ করে বাবা-মা সেখানে বসবাস করেন। আমরা বাস্তুভিটা বড়ঘোলায় দু’ভাই বসবাস করি। ছোট বোন পারভিন আক্তার বৈবাহিক সূত্রে স্বামীর বাড়ি পীরগঞ্জ সদরের রামপুরায় থাকে।

কারো সাথে আমাদের কোন বিরোধ নেই। বাবা-মা ছাড়া ওই বাড়ি[তে কেউ থাকে না। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, জিডি মূলে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। আমরা এই হত্যাকান্ডের মোটিভ উদঘাটনের চেষ্টা করছি। জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জিজ্ঞাসাবাদে নিহতের স্বামী আব্দুল হাকিমকে আটক করা হয়েছে।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

রংপুরে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

B
BN DESK | 18 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার