Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭

BN DESK
24 November 2025, 06:26 PM পড়তে ১ মিনিট

রংপুর জেলা প্রতিনিধি : রংপুর মহানগরীতে গতকাল রোববার তিন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৭ জন মাদককারবারি ও সেবনকারীকে গ্রেফতার করা হয়েছে। এসময় ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, গাঁজা ও মোটরসাইকেল জব্দ করা হয়।

আজ সোমবার (২৪ নভেম্বর) দুপুরে রংপুর মেট্রোপলিটন থানার ওসি আতাউর রহমান তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালায় গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় ইয়াবাসহ আরিফুল ইসলামকে(২৩) গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

এদিকে পরশুরাম থানার বালাকোয়ার বুড়িরস্থান এলাকায় গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- রিপন মিয়া (৪২), ফেরদৌস হাসান (২৮), হাবিবুর রহমান (৩০)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

অপরদিকে, হারাগাছ থানা পশ্চিম পোদ্দারপাড়ার বাঁধেরপাড় এলাকায় গাঁজা সেবনের প্রস্তুতিকালে তিন যুবককে গ্রেফতার করে হারাগাছ থানা পুলিশ। তারা হলো- শাওন মিয়া (২৬), সাদ (২৫) ও সামসুর রকিব সরকার (২৩)। তাদের কাছ থেকে গাঁজা, কাঁচি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭

B
BN DESK | 24 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার