Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রংপুরে রিটা রহমানকে নির্বাচনে মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল 

BN DESK
10 November 2025, 06:00 PM পড়তে ১ মিনিট

রংপুর জেলা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ জনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। প্রকাশিত তালিকা অনুযায়ী রংপুর: ৩ (সদর-সিটি কর্পোরেশন) আসনে বিএনপি-এর সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু। নমিনেশন চেয়েছিলেন এর আগে দুইবারের বিএনপির মনোনয়ন পাওয়া রিটা রহমান। এবারেও মনোনয়ন চেয়েছিলেন তিনি।

আজ বুধবার (৫ নভেম্বর) দুপুরে নগরীতে মনোনয়ন বঞ্চিত রিটা রহমানকে পুণরায় বিএনপির মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল করে বিএনপির একটি অংশ। বিক্ষোভ মিছিলটি টাউন হল চত্বর থেকে বের হয়ে নগরীর সিটি বাজার পর্যন্ত প্রদক্ষিণ শেষে পুণরায় টাউন হল মাঠে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল পরবর্তীতে নগরীর রাধাবল্লভের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী রিটা রহমান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, রংপুর বিএনপির রাজনীতিতে সবসময় তার অংশগ্রহণ ছিলো। নেতাকর্মীদের যে কোন আপদে বিপদে পাশে দাঁড়িয়েছিলেন তিনি। বিএনপির জেলা ও বিভাগীয়সহ সকল পর্যায়ের সমাবেশে আর্থিক ও নেতাকর্মীদের অংশগ্রহণ ছিলো। নির্বাচন এলে তার বিরুদ্ধে অপ্রচার চালানো হয়। রিটা রহমান ভোট করে আর রংপুরে থাকে না।

বিগত আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক হেনস্তার শিকার হয়ে ২০১৯ সালে দেশের বাইরে চলে যেতে বাধ্য হন তিনি। রিটা রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলের মন্ত্রী মশিউর রহমান যাদু মিয়ার মেয়ে।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

রংপুরে রিটা রহমানকে নির্বাচনে মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল 

B
BN DESK | 05 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার