Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রংপুরে র‌্যাবের যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেফতার ১

BN DESK
12 January 2026, 07:45 PM পড়তে ১ মিনিট

রংপুর জেলা প্রতিনিধি: র‌্যাবের যৌথ অভিযানে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন এবং ২ রাউন্ড গুলিসহ মো. তুহিন মিয়া নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাব জানায়, গতকাল রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী এবং র‌্যাব-১০, সিপিএসসি, লালবাগ, ঢাকা ক্যাম্প দক্ষিণ কেরানীগঞ্জ থানার কালীগঞ্জ খেজুরবাগ কবরস্থান (খালপাড়) সংলগ্ন পাকা রাস্তার উপর যৌথ অভিযান পরিচালনা করে ১টি অবৈধ বিদেশি পিস্তল (ম্যাগাজিন সংযুক্ত) এবং ২ রাউন্ড গুলি উদ্ধারসহ অবৈধ অস্ত্রধারী খুলনার খালিশপুর থানার হাউজিং নতুন কলোনী গ্রামের মো. বাছের মোল্লার ছেলে মো. তুহিন মিয়াকে(৩২) গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আসামি ও জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। এছাড়াও র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

রংপুরে র‌্যাবের যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেফতার ১

B
BN DESK | 12 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার