Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রংপুরে লিংকন চৌধুরী গ্রেফতার

BN DESK
29 November 2025, 09:23 PM পড়তে ১ মিনিট

রংপুর জেলা প্রতিনিধি: রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডিউক চৌধুরীর বড় ভাই লিংকন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার (২৯ নভেম্বর) বিকেলে বগুড়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, সন্ত্রাস দমন এবং নাশকতা আইনে একাধিক মামলা রয়েছে।

রংপুর রেল ডিআইজি মো. আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ায় মহাসড়ক দিয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জগামী একটি বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বদরগঞ্জে হামলা হত্যা চেষ্টার একাধিক মামলা ছাড়াও ৫ আগস্ট পরবর্তী সময়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, নাশকতা এবং সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে।

তিনি সাবেক এমপি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য পলাতক আহসানুল হক চৌধুরী ডিউকের বড় ভাই। বদরগঞ্জসহ রংপুর অঞ্চলে বিগত সময়ে ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণসহ বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বদরগঞ্জসহ রংপুর অঞ্চলের অর্থ যোগানদাতা সিন্ডিকেটের অন্যতম সদস্যও ছিলেন লিংকন চৌধুরী।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

রংপুরে লিংকন চৌধুরী গ্রেফতার

B
BN DESK | 29 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার