Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রংপুরে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি বিভাগীয় কমিশনারের গভীর শ্রদ্ধা নিবেদন

BN DESK
14 December 2025, 09:50 PM পড়তে ১ মিনিট

রংপুর জেলা প্রতিনিধি: রংপুরে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে শহিদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষ্যে রংপুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহিদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল রোববার সকালে টাউন হল বধ্যভূমির মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। প্রথমে রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এরপর পর্যায়ক্রমে রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ আশরাফুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি মোঃ আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন, মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অধিনায়ক, আনসার ও ভিডিপির জেলা কমান্ডার শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ইউনিট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সরকারি-বেসরকারি দপ্তরসমূহ, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

রংপুরে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি বিভাগীয় কমিশনারের গভীর শ্রদ্ধা নিবেদন

B
BN DESK | 14 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার