Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রংপুরে সভামঞ্চে তারেক রহমান

BN DESK
30 January 2026, 09:58 PM পড়তে ১ মিনিট

রংপুরে বিএনপির বিভাগীয় নির্বাচনি জনসভায় পৌঁছেছেন তারেক রহমান। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় তিনি সভামঞ্চে এসে পৌঁছান। এর আগে বগুড়া থেকে সড়কপথে রংপুরের উদ্যেশ্য রওনা দেন তিনি। পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী বেলা সাড়ে ৪টায় উপস্থিত হওয়ার কথা থাকলেও পথে নেতাকর্মীদের অভ্যর্থনায় তিনি পৌঁছান রাত ৮টায়। এর আগে সন্ধ্যা ৬টায় পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন তিনি। পরে আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে বিভাগীয় নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বেলা ৪টায় নির্বাচনি জনসভার কার্যক্রম শুরু হয়। রংপুর বিভাগের বিভিন্ন আসনের মনোনীত প্রার্থীরা বক্তব্য দেন। মঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

রংপুরে সভামঞ্চে তারেক রহমান

B
BN DESK | 30 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার