Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রংপুরে সাংবাদিক অপহরণ ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি রকি কারাগারে

BN DESK
10 November 2025, 08:00 PM পড়তে ১ মিনিট

রংপুর জেলা প্রতিনিধি: রংপুরের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ ও হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি এনায়েত আলী রকিকে (৩৮) কারাগারে পাঠিয়েছে আদালত। গ্রেফতারকৃত রকি নগরীর সিঙ্গারের গলি জাহাজ কোম্পানির মোড় এলাকার হায়দার আলীর ছেলে। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় মেট্রোপলিটন আদালতের বিচারক দেওয়ান মনিরুজ্জামান কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, রংপুরের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ ও হত্যা চেষ্টার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। মামলার প্রধান আসামি এনায়েত আলী রকি। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন।

পরে তথ্য-প্রযুক্তির মাধ্যমে এবং গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে তাকে ঢাকার যাত্রাবাড়ির রায় সাহেব বাজার এলাকা থেকে র‌্যাব-১০ এর সহায়তায় গ্রেফতার করা হয়। রংপুরে এনে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে কোর্টে প্রেরণ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

রংপুরে সাংবাদিক অপহরণ ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি রকি কারাগারে

B
BN DESK | 02 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার