Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রংপুর ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের ঈর্ষণীয় ফলাফল : সকলেই জিপিএ ৫

BN DESK
10 November 2025, 01:00 AM পড়তে ১ মিনিট

রংপুর জেলা প্রতিনিধি : রংপুর ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা বরাবরের মতো দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে। অত্র কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ৪৪ জন, মানবিক বিভাগে ২ জনসহ মোট ৪৬ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সকলেই জিপিএ ৫ অর্জন করে। 

ফলাফল প্রকাশের পরই রংপুর ক্যাডেট কলেজে একটি উৎসবমুখর অবস্থা তৈরি হয়। শিক্ষক-কর্মচারীসহ সকলের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। এইচএসসি পরীক্ষার্থীরা তাদের কাঙ্খিত ফলাফল অর্জন করায় কলেজের অধ্যক্ষ তাদের অভিনন্দন জানিয়ে শুভেচ্ছাবার্তা প্রদান করেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। রংপুর ক্যাডেট কলেজের ধারাবাহিক সাফল্যের পেছনে সেনাসদরের দিকনির্দেশনা, কলেজ অধ্যক্ষের প্রত্যক্ষ তত্ত্বাবধান, অভিভাবকবৃন্দের সহযোগিতা এবং শিক্ষকমণ্ডলীর ঐকান্তিক প্রচেষ্টা বিশেষভাবে ভূমিকা পালন করে আসছে। 

রংপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. মতিউল ইসলাম মন্ডল, পিএসসি, আর্টিলারি বলেন, ক্যাডেট কলেজের সুশৃঙ্খল পরিবেশ, গঠনমূলক অনুশাসন এবং শিক্ষক-কর্মকর্তাদের সার্বক্ষণিক তদারকি ভালো ফলাফলের অন্যতম অনুষঙ্গ। ক্যাডেটদের দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে পড়াশুনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রমের উপর সমান গুরুত্ব প্রদান করা হয়। ক্যাডেটদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের পাশাপাশি নৈতিকতা ও চরিত্র গঠনে সহশিক্ষামূলক কার্যক্রম বিশেষ ভূমিকা পালন করে। 

 

এলাকা: রংপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

রংপুর ক্যাডেট কলেজের শিক্ষার্থীদের ঈর্ষণীয় ফলাফল : সকলেই জিপিএ ৫

B
BN DESK | 16 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার