Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রংপুর মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

BN DESK
11 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট

রংপুর প্রতিনিধি : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন রংপুর মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মনজুরুল হক মানিককে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে নগরীর মেডিকেল মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে মহানগর কোতয়ালী থানা পুলিশ।

কোতয়ালী থানার ওসি আতোয়ার রহমান জানান, গ্রেফতার রেজাউল করিম মানিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ মকবুল হোসেন হত্যা চেষ্টা মামলার তদন্তে প্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে আন্দোলনের সময় মিছিলে হামলা, গুলিবর্ষণসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। মানিক নীলফামারীর ডিমলা থানার সোনাখলি গ্রামের হাবিবর রহমানের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আজ মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে। রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, গ্রেফতার মানিক ৫ আগস্টের পর গা ঢাকা দিয়েছিলেন। সম্প্রতি রংপুরে এসে বিভিন্নভাবে সন্ত্রাসীদের সংঘবদ্ধ করার চেষ্টা করছিলেন।

এলাকা: রংপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

রংপুর মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

B
BN DESK | 11 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার