Logo
ট্রেন্ডিং: ত্বক ও চুলের সৌন্দর্য বাড়াতে খেতে পারেন ট্যাংরা মাছ ফেব্রুয়ারির ৬‌ দিন ইতালির ভিসা আবেদন বন্ধ থাকবে গুগল ব্যবহারে যে কৌশল জানলে সময় বাঁচবে আপনার নারী কর্মী নিয়োগ দেবে এসিআই, কর্মস্থল ঢাকা

রংপুর সিটিতে ১০ হাজার সড়ক বাতি অকেজো, বাড়ছে অপরাধ ও দুর্ঘটনা

R
নিজস্ব প্রতিবেদক
07 November 2025, 01:00 AM পড়তে ১ মিনিট
রংপুর সিটিতে ১০ হাজার সড়ক বাতি অকেজো, বাড়ছে অপরাধ ও দুর্ঘটনা

রংপুর প্রতিনিধি : রংপুর সিটি কর্পোরেশনের আওতাধীন ২০৭ বর্গকিলোমিটার এলাকায় স্থাপন করা প্রায় ২০ হাজার সড়কবাতির অর্ধেকই দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। ফলে শহরের কিছু গুরুত্বপূর্ণ সড়ক ও কেন্দ্রীয় এলাকাগুলো আলোকিত থাকলেও অধিকাংশ পাড়া-মহল্লা সন্ধ্যা নামলেই অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। এর ফলে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ যেমন বাড়ছে, তেমনি অন্ধকারে দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী ও যানবাহন চালকরা।

শহরের শালবন, বোতলা, খাসবাগ, হাতিবান্ধা পুল ও খলিশাকুড়ি এলাকার বাসিন্দারা জানান, তাদের এলাকায় দীর্ঘদিন ধরে সড়কবাতি জ্বলছে না। লিখিতভাবে সিটি কর্পোরেশনকে জানালেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। অনেক জায়গায় বাতি থাকলেও নষ্ট, আবার কোথাও বাতিই নেই। ফলে রাতে অন্ধকারে চলাচল দু:সাধ্য হয়ে উঠেছে।

শালবন এলাকার গৃহবধূ সম্পা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি লাইট জ্বলে তো দশটা নষ্ট পড়ে থাকে। প্রতিদিন অন্ধকার রাস্তায় ভয়ে ভয়ে চলতে হয়। খানা-খন্দে ভরা রাস্তায় দুর্ঘটনার ঝুঁকিও থাকে। দ্রুত লাইটগুলো মেরামত করলে আমাদের ভোগান্তি অনেকটাই কমবে।

রংপুর সিটি কর্পোরেশনের উপ-সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, স্টোরে থাকা মালামাল শেষ হয়ে যাওয়ায় নষ্ট বাতি মেরামত সম্ভব হয়নি। তবে নতুন বাতি কেনার জন্য টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। আগামী মাসে মালামাল হাতে পেলেই দ্রুত অকেজো বাতি মেরামত ও নতুন বাতি স্থাপনের কাজ শুরু হবে।

রংপুর নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মারুফ আহমেদ বলেন, শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ টহল অব্যাহত রয়েছে। তবে পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হলে অপরাধ দমনে আরও কার্যকরভাবে কাজ করা সম্ভব।

অন্ধকার থাকায় অপরাধীরা অনেক সময় সাহসী হয়ে ওঠে। নগরবাসীর দাবি, দ্রুত নষ্ট সড়ক বাতি মেরামত ও নতুন বাতি স্থাপন করে অন্ধকার দূর করা হোক। তাদের মতে, নিরাপত্তা নিশ্চিত করা ও দুর্ঘটনা এড়াতে আলো ফেরানো এখন সময়ের দাবি।

 

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

রংপুর সিটিতে ১০ হাজার সড়ক বাতি অকেজো, বাড়ছে অপরাধ ও দুর্ঘটনা

R
নিজস্ব প্রতিবেদক | 13 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার