Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রংপুর-১ আসনে মামুন পেলেন এনসিপির মনোনয়ন

BN DESK
10 December 2025, 08:22 PM পড়তে ১ মিনিট

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসনে (গঙ্গাচড়া ও সিটি করপোরেশনের একাংশ) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন পেয়েছেন জাতীয় ছাত্র সমাজের সাবেক কেন্দ্রীয় সভাপতি আল মামুন।

আজ বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রথম ধাপে ১২৫ আসনের প্রার্থীর নাম ঘোষণা করে এনসিপি। তালিকায় রংপুর-১ আসনে আল মামুনের নাম অন্তর্ভুক্ত করা হয়।

রংপুর সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের বুড়িরহাট এলাকায় আল মামুনের বাড়ি। গত ২ ডিসেম্বর তিনি এনসিপির রংপুর জেলা কমিটির আহ্বায়ক হন। এর আগে ২০১৯ সালে জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক, ২০২৩ সালে কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনে রংপুর-১ আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। গত ২০২৪ সালের ১৬ অক্টোবর তিনি ছাত্র সমাজের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন।

আল মামুন বলেন, ১৩ জুলাই তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেন এবং জাতীয় পার্টিকে সংসদ থেকে পদত্যাগের আহ্বান জানান। দলটি সাড়া না দিলে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন তিনি।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

রংপুর-১ আসনে মামুন পেলেন এনসিপির মনোনয়ন

B
BN DESK | 10 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার