Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত

BN DESK
16 November 2025, 10:17 AM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরে কবে পবিত্র রমজান মাস শুরু হবে, সেই বিষয়ে সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত প্রতিষ্ঠান এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি । সংস্থাটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী ২০২৬ সালে ঈদুল ফিতর ২০ মার্চ, শুক্রবার পড়তে পারে।


শনিবার (১৫ নভেম্বর) আমিরাতভিত্তিক ইংরেজি দৈনিক গালফ নিউজ-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ১৪৪৭ হিজরির রমজান মাসের চাঁদ ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যায় দেখা যেতে পারে। তবে সেদিন চাঁদ দেখা কিছুটা কঠিন হতে পারে বলেও উল্লেখ করেছেন আল জারওয়ান।

জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী, রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) এবং মাসটি ৩০ দিন পূর্ণ হতে পারে। সবকিছু মিলিয়ে, শাওয়াল মাসের প্রথম দিন এবং ঈদুল ফিতর ২০ মার্চ উদযাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


রমজান ৩০ দিন পূর্ণ হলে সংযুক্ত আরব আমিরাতের অনুমোদিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী রোজার ৩০তম দিনটিও ঈদের ছুটিতে যুক্ত হবে। এর মানে, বাসিন্দারা বৃহস্পতিবার ১৯ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত চার দিনের সাপ্তাহিক ছুটি পেতে পারেন এবং এরপর সোমবার থেকে কাজকর্ম শুরু হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করল আমিরাত

B
BN DESK | 16 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার