Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রসুন ভর্তা বানাবেন যেভাবে

BN DESK
07 November 2025, 07:00 PM পড়তে ১ মিনিট

সুস্বাদু ও স্বাস্থ্যকর রসুন ভর্তা খেতে পারেন গরম ভাতের সঙ্গে। ঝাল ভর্তাটি স্বাদে ভিন্নতা নিয়ে আসবে। জেনে নিন রেসিপি।

উপকরণ
রসুন- ২৫০ গ্রাম
পেঁয়াজ কুচি- ১ কাপ
পেঁয়াজ পাতা কুচি- ১ টেবিল চামচ
ধনেপাতা কুচি- ১/৪ কাপ
কাঁচামরিচ- ৪টি (কুচি)
শুকনা মরিচ- ২টি (কুচি)
সরিষার তেল- ১ চা চামচ
লবণ- স্বাদ মতো
সয়াবিন তেল- ভাজার জন্য


প্রস্তুত প্রণালি
রসুনের কোয়াগুলো আলাদা করে ফ্রাই প্যানে টেলে নিন। মাঝারি আঁচে ভালো করে নাড়তে হবে। প্রায় আধা ঘণ্টা পর রসুন নরম হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করুন। হালকা গরম থাকা অবস্থায়ই খোসা ছাড়িয়ে নিন। হাত দিয়ে চটকে ভর্তা করুন রসুন।
ফ্রাইপ্যানে সয়াবিন তেল গরম করুন। শুকনা মরিচ সামান্য ভেজে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ হালকা বাদামি হলে রসুন, কাঁচামরিচ কুচি ও স্বাদ মতো লবণ দিয়ে কয়েক মিনিট ভাজুন। ধনেপাতা কুচি ও পেঁয়াজ পাতা কুচি দিয়ে আরও খানিকক্ষণ ভাজুন। চুলা বন্ধ করে সরিষার তেল দিয়ে নেড়ে নিন। সাজিয়ে পরিবেশন করুন মজাদার রসুন ভর্তা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

রসুন ভর্তা বানাবেন যেভাবে

B
BN DESK | 06 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার