Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রাজধানীতে আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

BN DESK
18 December 2025, 09:23 PM পড়তে ১ মিনিট

রাজধানীর পল্টন থানার বিজয় নগর আবাসিক হোটেল থেকে বাগেরহাট জেলার জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক হাজরা শহিদুল ইসলাম বাবলুর (৬৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে হোটেলের তৃতীয় তলার ৩২৪ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান জানান, আমরা সংবাদ পেয়ে হোটেলে ভাড়া করা কক্ষের দরজা ভেঙে বাথরুম থেকে মরদেহ উদ্ধার করেছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

মৃতের ভাগ্নি জামাই শাহীন বলেন, বাগেরহাট সদর কচুয়া উপজেলায় মৃত শহিদুল ইসলামের গ্রামের বাড়ি। তিনি জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৮ সালে বাগেরহাট-২ আসন থেকে এমপি নির্বাচন করেছেন। পেশায় তিনি ব্যবসায়ী। বুধবার সকাল ৮টার দিকে দলের কাজে ঢাকায় এসে তিনি ওই হোটেলে উঠেছিলেন।

তিনি আরও বলেন, মৃত শহিদুল হার্টের রোগী। গত রমজান মাসে তিনি স্ট্রোক করেছিলেন। আমরা ধারণা করছি, তিনি হয়তো স্ট্রোক করে মারা গেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

রাজধানীতে আবাসিক হোটেল থেকে জাপা নেতার মরদেহ উদ্ধার

B
BN DESK | 18 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার