Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩১ নেতাকর্মী গ্রেফতার

BN DESK
08 November 2025, 05:00 PM পড়তে ১ মিনিট

রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশ নেয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩১ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার নেতাকর্মীদের মধ্যে ছয়জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- কক্সবাজার জেলার ডুলহাজারা ইউনিয়নের ছাত্রলীগের সহ-সভাপতি এখলাস মিয়া (২৮), খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানার ছাত্রলীগের সভাপতি মো. জিয়াউর রহমান (৩৬), আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও রাজধানীতে দলীয় মিছিল-সমাবেশে অংশগ্রহণকারী সাইফুল ইসলাম (৪০), মাদারীপুর সদর উপজেলার যুবলীগের সাবেক আহ্বায়ক জুয়েল আহাম্মেদ রনি (৩৯), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আক্তার হোসেন (৪৭) ও মো. রিয়াজ উদ্দিন (৪৯)।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩১ নেতাকর্মী গ্রেফতার

B
BN DESK | 21 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার