Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রাজধানীতে নারী কর্মীদের হেনস্তার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল 

BN DESK
21 January 2026, 01:37 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক: রাজধানীর পীরেরবাগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী কর্মীদের হেনেস্তা ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দলের নেতাকর্মীরা। বুধবার (২১ জানুয়ারি) সকাল ৯টার দিকে পীরেরবাগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা করা হয়।

হামলার প্রতিবাদ জানিয়ে মোবারক হোসেন বলেন, ‘আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। কোনো বিশৃঙ্খলা চাই না। কিন্তু তারা যদি আমাদের সাথে বিশৃঙ্খলা করতে আসে আমরা ছাড় দেবো না। জামায়াত-শিবিরকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। এদেশের মানুষ আগামীতে জামায়াতকে ক্ষমতায় দেখতে চাই। সুতরাং জামায়াত সকল প্রস্তৃতি নিয়েই আগামী ইলেকশন ও সন্ত্রাসীদের মোকাবেলা করবে ইনশাল্লাহ।’

হুশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ‘এই পীরেরবাগ জামায়াত ও শিবিরের ঘাঁটি সুতরাং এখানে কোনো সন্ত্রাসীকে ছাড় করা হবে না।’

বিক্ষোভ মিছিলে বিভিন্ন ধরনের শ্লোগান দেওয়া হয়।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

রাজধানীতে নারী কর্মীদের হেনস্তার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল 

B
BN DESK | 21 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার