Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

BN DESK
29 November 2025, 04:40 PM পড়তে ১ মিনিট

রাজধানীর চকবাজারের উর্দু রোড এলাকায় একটি নির্মাণাধীন সপ্তমতলা ভবনের তৃতীয়তলায় কাজ করার সময় নিচে পড়ে মো. জুয়েল (৪৬) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত জুয়েল বগুড়ার আদমদিঘি থানার নরশেদপুর গ্রামের মোহাম্মদ ইউনুস মিয়ার ছেলে। তিনি উর্দু রোডের ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন।

আজ শনিবার বেলা আড়াইটা দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত জুয়েলের সহকর্মী মানিক বলেন, ‘উর্দু রোডের নির্মাণাধীন সপ্তমতলা ভবনের তৃতীয়তলায় কাজ করছিলেন জুয়েল। এসময় অসাবধানতাবশত নিচে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে আমরা দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন।’

 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

B
BN DESK | 29 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার