Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে মাথায় পাইপ পড়ে শ্রমিক নিহত

BN DESK
15 January 2026, 06:38 PM পড়তে ১ মিনিট

রাজধানীর মগবাজার মোড়ে নির্মাণাধীন ভবনের ওপর থেকে মাথায় লোহার পাইপ পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম তাইজুল ইসলাম (২০)। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার আকন্দপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন।

তাইজুলের সহকর্মী আলতাব হোসেন জানান, মগবাজার মোড়ে একটি নির্মাণাধীন ১৩তলা ভবনের নিচে বালু নিয়ে কাজ করছিলেন তাইজুল। এসময় হঠাৎ ষষ্ঠতলা থেকে লোহার একটি পাইপ তাইজুলের মাথায় পড়লে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে মাথায় পাইপ পড়ে শ্রমিক নিহত

B
BN DESK | 15 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার