Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রাজধানীতে পৃথকস্থানে ককটেল বিস্ফোরণ

BN DESK
11 November 2025, 09:00 AM পড়তে ১ মিনিট

রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুরে আজ সোমবার ভোর ও সকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উভয় স্থানের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।   

মিরপুরে অবস্থিত গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে রাস্তায় রাত পৌনে ৪টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমান । তবে এতে কেউ হতাহত হয়নি বলেও তিনি উল্লেক করেন। তবে কে বা কারা এই ঘটনা ঘটেছে সে সম্পর্কেও তথ্য দিতে পারেনি পুলিশ। তবে, বিস্ফোরণ ঘটিয়েছে কে বা কারা এমন তথ্য আমাদের কাছে এসেছে।  এই ঘটনায় কেউ আটক নেই , তবে এই নাশকতার ঘটনা যে ঘটাক না কেন তাদের আইনের আওতায় আমতে আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি বলেও গণমাধ্যমে দেয়া স্বাক্ষাতকারে তিনি উল্লেখ করেন।

এদিকে, রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টা ফরিদা আক্তারের প্রবর্তনা ব্যবসা প্রতিষ্ঠানে দুটি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১১ নভেম্বর) সকাল ৭টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে ।

সকালে একটি মোটরসাইকেলে দুই আরোহী এসে বাড়ি নং ০৬/০৮, স্যার সৈয়দ রোড, মোহাম্মদপুরে অবস্থিত ফরিদা আক্তারের প্রবর্তনা প্রতিষ্ঠানের ভেতরে একটি এবং রাস্তার ওপর আরেকটি ককটেল নিক্ষেপ করে। দুইটি ককটেলই বিকট শব্দে বিস্ফোরিত হয়।বিস্ফোরণের পর কেয়ারটেকার ও আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন এসেছেন।

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ। সকালের দিকে গলির ভেতরে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উপদেষ্টার ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্য করে দুষ্কৃতিকারীরা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। ঘটনাস্থলে আমাদের পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

রাজধানীতে পৃথকস্থানে ককটেল বিস্ফোরণ

B
BN DESK | 10 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার