Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ভোরের পাতার ক্রীড়া সাংবাদিক নিহত

BN DESK
30 November 2025, 07:33 PM পড়তে ১ মিনিট

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় ভোরের পাতা পত্রিকার সিনিয়র ক্রীড়া সাংবাদিক জহির ভূঁইয়া (৫৩) মারা গেছেন।

আজ রবিবার (৩০ নভেম্বর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা ছেলে রাকিব ভূঁইয়া তামিম জানান, তাদের বাড়ি কুমিল্লার মুরাদনগর থানার চাবিতলা গ্রামে।

বর্তমানে সবুজবাগের বাসাবো এলাকায় বসবাস করতেন। তার বাবা ভোরের পাতা পত্রিকার সিনিয়র ক্রীড়া সাংবাদিক। দুপুরে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে কারওয়ান বাজারের অফিসে যাচ্ছিলেন। এর কিছুক্ষণ পর ফোনে তাদের দুর্ঘটনার খবর দেয় পথচারীরা এবং তার বাবাকে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
 
 

রাকিব আরো জানান, খবর পেয়ে মুগদা হাসপাতালে গিয়ে তার বাবাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান তিনি। সেখান থেকে চিকিৎসকের পরামর্শ দ্রুত ঢাকা মেডিক্যালে নিয়ে আসার কিছুক্ষণ পর তিনি মারা যান। খিলগাঁও ফ্লাইওভার ব্রিজের ঢালে দুর্ঘটনার শিকার হয়েছেন, এটুকুই শুনেছেন। এর বেশি কিছু জানেন না ছেলে তামিম।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ  ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)  মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ভোরের পাতার ক্রীড়া সাংবাদিক নিহত

B
BN DESK | 30 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার