রাজধানী ডেমরা থানার পূর্ব বক্সনগর এলাকার একটি বাসা থেকে মো. আশেক (২৩) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন।
গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা মো. আলী হোসেন জানান, আমার ভাতিজা সেলসম্যান হিসাবে চাকরি করতো। দিবাগত রাত ৮টার দিকে পারিবারিক বিষয় নিয়ে কলহের জেরে তার নিজরুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেয়। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেই। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত আশেক ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন পাইপ পাজুরি গ্রামের আনোয়ার হোসেনের সন্তান। বর্তমানে, ডেমরার পূর্ববক্সনগরের রানী মহল এলাকায় থাকতেন।