Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রাজধানীর কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার, পলাতক স্বামী

BN DESK
10 November 2025, 02:00 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক: রাজধানীর কলাবাগান এলাকার একটি বাসার ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওই নারীর নাম তাসলিমা আক্তার। আর তার স্বামীর নাম নজরুল ইসলাম। নিহত তাসলিমার মেয়ের অভিযোগ, তার বাবা মাদকসেবী ছিলেন। মাঝেমধ্যেই ঝগড়া করতেন তসলিমার সাথে। মারধরও করতেন। তার অভিযোগ, গতরাতে তার মা তসলিমাকে হত্যার পর ডিপ ফ্রিজে রেখে দেয় নজরুল। পরে সকালে মেয়েদের নিয়ে বোনের বাড়িতে রেখে আসেন।

খবর পেয়ে বাসার তালা ভেঙে ডিপ ফ্রিজ থেকে মুখ বাধা মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগেই নিহত নারীর স্বামী নজরুল ইসলাম পালিয়ে যায়। কলাবাগান থানারওসি মো. ফজলে আশিক ঘটনা সত্যতার নিশ্চিত করে জানান, কলাবাগান প্রথম লেন লন্ডন কলেজের পাশে একটি বাসার ডিপ ফ্রিজ থেকে ওই নারী লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে যতটুক জানা গেছে গতকাল রাতে যেকোনো কারণে হত্যার পর স্বামী নজরুল ইসলাম তার স্ত্রীর লাশ ডিপ ফ্রিজের ভেতরে রেখে দেয়।

এ ঘটনায় এরইমধ্যে থানায় মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। অভিযুক্ত নজরুলকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি তাদের।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

রাজধানীর কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার, পলাতক স্বামী

B
BN DESK | 14 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার