Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রাজধানীর বাসাবোতে ককটেলসহ দুজন গ্রেপ্তার

BN DESK
11 November 2025, 05:00 PM পড়তে ১ মিনিট

রাজধানীর সবুজবাগ থানাধীন উত্তর বাসাবো এলাকায় ককটেলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক পোনে ১০টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

তারা হলেন মো. রাকিব হোসেন (২৭) ও মাহাবুব (২০)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবরের ভিত্তিতে আজ সকাল পৌনে ১০টার দিকে সবুজবাগ থানা-পুলিশ জানতে পারে দুই ব্যক্তি সবুজবাগ থানার উত্তর বাসাবো প্রেসের গলিতে পরিত্যক্ত একটি কক্ষে ককটেলসহ অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে সবুজবাগ থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রাকিব হোসেনের বিরুদ্ধে সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

রাজধানীর বাসাবোতে ককটেলসহ দুজন গ্রেপ্তার

B
BN DESK | 26 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার