Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রাজধানীর সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার

BN DESK
10 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট

রাজধানীতে সম্প্রতি ককটেল হামলার ঘটনায় ২৮ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। প্রাথমিক তদন্তে তাকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুকে এক বিবৃতিতে প্রেস উইং জানায়, সন্দেহভাজন ব্যক্তিকে কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল এবং সেন্ট জোসেফ স্কুল প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণসহ একাধিক ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


প্রেস উইং আরো জানায়, ডিএমপি এই জঘন্য ও কাপুরুষোচিত সহিংসতায় জড়িত প্রত্যেককে গ্রেপ্তারের জন্য র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাথে সমন্বয় করে শহরজুড়ে অভিযান জোরদার করেছে।

বিবৃতিতে সরকার বলছে, রাজধানীর সকল গির্জা এবং সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আন্তঃধর্মীয় ঐক্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অন্তর্বর্তী সরকার তার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। ধর্মীয় সহাবস্থানে কোনোরূপ বিঘ্ন ঘটানোর প্রচেষ্টা হলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে।

আজ সোমবার বাংলাদেশের রাজধানী ঢাকার চারটি জায়গায় আজ সোমবার সকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব জায়গায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

খোঁজ নিয়ে জানা যায়, মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং ফরহাদ মজহারের প্রতিষ্ঠান প্রবর্তনার সীমানার ভেতরে এবং সামনের সড়কে দুইটি ককটেল বিস্ফোরণ করা হয়। মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

তবে কোনো হতাহতের ঘটনা নেই।
এ ছাড়া ধানমন্ডি ২৭ নম্বরের প্রধান সড়কে মাইডাস সেন্টারের সামনে এবং ধানমন্ডি নয় এর ইবনে সিনা হাসপাতালের সামনে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

রাজধানীর সকল ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার

B
BN DESK | 10 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার