Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রাজধানী ঢাকায় মধ্যরাতে বাসে আগুন

BN DESK
11 November 2025, 03:00 PM পড়তে ১ মিনিট

রাজধানী ঢাকাতে মধ্যরাতে  কয়েকটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১০ নভেম্বর) মধ্যরাতে রাজধানীতে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় রাইদা পরিবহনের দুইটি ও রাজধানী পরিবহনের একটি বাস পুড়ে গেছে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

রাত দেড়টার দিকে যাত্রাবাড়ীতে একটি বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা। গত কদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় যানবাহনে আগুনসহ বিভিন্ন নাশকতার ঘটনা ঘটছে। এসব বিবেচনায় নিয়ে তদন্ত করছে পুলিশ।

এদিকে রাত ১১টার দিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান কার্যালয়ের সামনে ২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত হয়। পালানোর সময় ২ সন্দেহভাজনকে ধরেছে এনসিপির নেতাকর্মীরা। 

উপস্থিত এনসিপির নেতাকর্মীরা অভিযোগ করেন, ১৩ তারিখে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা তৈরী করতে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

রাজধানী ঢাকায় মধ্যরাতে বাসে আগুন

B
BN DESK | 11 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার