Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রাজনৈতিক দলের অভিযোগের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে : ইসি আনোয়ারুল

BN DESK
19 January 2026, 05:10 PM পড়তে ১ মিনিট

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেছেন, রাজনৈতিক দলগুলোর অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। 

আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এমনটা জানান। ইসি আনোয়ারুল বলেন, বড় দল, ছোট দল বলতে কিছু নেই। নির্বাচনে যারা অংশ নেবে তারা সবাই ইসির কাছে সমান। সবাই ইসিতে এসে নিজেদের অভিযোগ, পরামর্শ জানাচ্ছেন। এতে কমিশন সমৃদ্ধ হচ্ছে। ছোট সমস্যার সমাধান করে যাচ্ছে কমিশন। এখনো বড় সমস্যার সম্মুখীন হয়নি ইসি। তবে রাজনৈতিক দলের বক্তব্য আমরা খতিয়ে দেখছি, ব্যবস্থা নিচ্ছি।

আপিল শুনানি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপিল শুনানিতে মনে হয়েছে, একটি ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। প্রার্থীরা যেভাবে শুনানিতে নিজেদের বক্তব্য রেখেছেন, ভোটের মাঠেও তারা সেই ধারাবাহিকতা বজায় রাখবেন বলে মনে করে কমিশন। নির্বাচন কমিশনের ওপর কোনো ধরনের চাপ আছে কিনা, এমন প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, একটি কমিশনের একটিমাত্র জাতীয় নির্বাচন করারই সুযোগ থাকে। দুইবার কোনো কমিশনই সুযোগ পায় না। কোনো কমিশন আগের নির্বাচনের অভিজ্ঞতা নিয়ে আসতে পারে না। তবে কমিশন একদমই কোনো চাপে নেই। সবাই চায় ভালো নির্বাচন, কমিশনও তাই চায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

রাজনৈতিক দলের অভিযোগের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে : ইসি আনোয়ারুল

B
BN DESK | 19 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার