Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

BN DESK
15 January 2026, 04:29 PM পড়তে ১ মিনিট

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর পাংশা পৌর শহরের বিশ্বাসপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গতকাল বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাংশা পৌর শহরের কুড়াপাড়া এলাকার ইব্রাহিমের ছেলে মিরাজ (১৮) এবং একই এলাকার সাইদুলের ছেলে সজীব (১৮)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে ব্যাডমিন্টন খেলা শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে তারা রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কটি পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহন তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. রোকন উজ্জামান জানান, স্থানীয়রা দুজনকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

পাংশা হাইওয়ে থানার ওসি মো. মাকসুদুর রহমান মিরাজ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে কী ধরনের যানবাহন দুর্ঘটনার সঙ্গে জড়িত ছিল, তা কেউ নিশ্চিতভাবে বলতে না পারায় যানবাহনটি শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি। তিনি জানান, সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির যানটি তাদের চাপা দিয়ে চলে যায়। নিহত দুই তরুণের মরদেহ পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

এলাকা: রাজবাড়ী
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

B
BN DESK | 15 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার