Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রাজবাড়ীতে ১ লাখ ৭৭ হাজার মিটার জাল ধ্বংস, ১৮ জেলের কারাদণ্ড

BN DESK
11 November 2025, 05:00 AM পড়তে ১ মিনিট

রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ ধরার অপরাধে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১ লাখ ৭৭ হাজার মিটার কারেন্ট জাল ও ২৭ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। একই সঙ্গে ২ হাজার টাকা জরিমানা আদায় ও ১৮ জন জেলেকে আটক করে তাদের ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় এ তথ্য নিশ্চিত করেন জেলা মৎস্য কর্মকর্তা মাহাবুব উল হক।

তিনি জানান, ইলিশ রক্ষা অভিযান চলাকালে বুধবার (৮ অক্টোবর) বিকেল ৩টা থেকে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৩টা পর্যন্ত রাজবাড়ী, গোয়ালন্দ ও কালুখালী উপজেলার বিভিন্ন পয়েন্টে প্রশাসন, মৎস্য দপ্তর, কোস্ট গার্ড ও নৌপুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে ৯টি স্পটে অভিযান চালিয়ে তিনটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং ১৮টি মামলা করা হয়।

তিনি আরও জানান, মা ইলিশ ধরার অপরাধে আটককৃতদের মধ্যে ১৮ জনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় জব্দ করা ১ লাখ ৭৭ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া জব্দ করা ২৭ কেজি ইলিশ মাছ স্থানীয় একটি মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

এলাকা: রাজবাড়ী
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

রাজবাড়ীতে ১ লাখ ৭৭ হাজার মিটার জাল ধ্বংস, ১৮ জেলের কারাদণ্ড

B
BN DESK | 09 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার