Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রাজারহাটে ট্রেনে কাটা পড়ে দিনমজুর গুরুতর আহত

BN DESK
20 November 2025, 06:25 PM পড়তে ১ মিনিট

রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হয়েছেন এক দিনমজুর। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দুর্ঘটনাটি ঘটে। বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।   
  
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে তিস্তা থেকে রমনাগামী লোকাল রমনা ট্রেন রাজারহাট রেলস্টেশনে পৌঁছালে অপরদিক থেকে রেললাইনের ধার দিয়ে আসা শ্রবণ প্রতিবন্ধী ইউনুছ আলী ওরফে ভাষা পোড়া(৭০) ধাক্কা লেগে ট্রেনের নিচে পড়ে যায়। এতে তার ডান হাত ও পা কেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। 

ইউনুছ আলীর স্ত্রী ও প্রতেবেশীরা জানায়, পরিবারের পক্ষ থেকে চিকিৎসা চালিয়ে যাওয়া কষ্টসাধ্য। এসময় হৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেন তারা। রাজারহাট রেল স্টেশন মাস্টার সুমন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

এলাকা: কুড়িগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

রাজারহাটে ট্রেনে কাটা পড়ে দিনমজুর গুরুতর আহত

B
BN DESK | 20 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার