Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রাতের মধ্যে মাহদী হাসানকে নিঃশর্ত মুক্তি দিতে হবে : রিফাত রশিদ

BN DESK
04 January 2026, 02:34 AM পড়তে ১ মিনিট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসানের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ)। মাহদী হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে সংগঠনটি।

অবস্থান কর্মসূচিতে সংগঠনের সভাপতি রিফাত রশিদ অভিযোগ করে বলেন, ডিবি পুলিশ সাদা পোশাকে মাহদী হাসানকে তুলে নিয়ে গেছে, যা ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে দেখা গেছে। হাসিনার পুলিশ আর ড. ইউনূসের পুলিশের মধ্যে কোনো পার্থক্য নেই। তখনও মিথ্যা মামলা দেওয়া হতো, এখনো দেওয়া হচ্ছে—প্যাটার্ন বদলায়নি।

তিনি আরও বলেন, সামনে জাতীয় নির্বাচন থাকলেও দেশের প্রধান দুটি রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহারে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের নিরাপত্তা বিষয়ে কোনো সুস্পষ্ট অবস্থান নেয়নি। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং জুলাই বিপ্লবকে সমুন্নত রাখতে নির্বাচনের আগেই রাজনৈতিক দলগুলোর ইশতেহারে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দুই দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—
১. রাতের মধ্যেই মাহদী হাসানকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং হবিগঞ্জ সদর থানার ওসিকে প্রত্যাহার করতে হবে।
২. জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-শ্রমিক-জনতার ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত পরিচালিত সব কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি প্রদান করে ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশ জারি করতে হবে।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

রাতের মধ্যে মাহদী হাসানকে নিঃশর্ত মুক্তি দিতে হবে : রিফাত রশিদ

B
BN DESK | 04 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার