Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রামপালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

BN DESK
08 November 2025, 09:00 AM পড়তে ১ মিনিট

বাগেরহাটের রামপালে খুলনা-মোংলা মহাসড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন।

আজ শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে তেতুলিয়া সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মো. এমরান হোসেন বলেন, মোংলা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস তেতুলিয়া সেতু এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসচালক ব্রেক করার চেষ্টা করলে বাসটি উল্টে পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন এবং সাতজন গুরুতর আহত হন। আহতরা বাস ও মোটরসাইকেল দুই যানবাহনেরই যাত্রী। তাদের উদ্ধার করে রামপাল উপজেলার ঝনঝনিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি, পরিচয় শনাক্তে কাজ চলছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা এমরান হোসেন আরও বলেন, মোটরসাইকেলে থাকা দুজন পর্যটক ছিলেন। তারা সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে মোংলার দিকে যাচ্ছিলেন।

কাটাখালি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ বলেন, দুর্ঘটনার সময় বাসটি খাদে পড়ে যায়। নিহতদের মরদেহ উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এলাকা: বাগেরহাট রামপাল
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

রামপালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

B
BN DESK | 07 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার