Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রামপুরায় বাসে আগুন

BN DESK
20 November 2025, 12:42 AM পড়তে ১ মিনিট

রাজধানীর রামপুরা টিভি সেন্টারের সামনে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। 

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান। তিনি বলেন, রাত ১০টার দিকে বাসে আগুনের সংবাদ পাই। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় লোকজন জানান, কে বা কারা আগুন দিয়েছে। হঠাৎ আগুন জ্বলতে দেখে পুলিশকে খবর দেয়

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। হাতিরঝিল থানার উপ-পরিদর্শক ইব্রাহিম খলিল জানান, রামপুরা এলাকায় পার্কিং করা বাসে আগুনের খবর পেয়ে থানা থেকে একটি দল যায়। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

রামপুরায় বাসে আগুন

B
BN DESK | 20 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার