Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩

BN DESK
29 January 2026, 02:10 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রাশিয়ার ড্রোন হামলায় তিনজন নিহত ও অপর একজন আহত হয়েছেন। অঞ্চলিক গভর্নর বৃহস্পতিবার ভোরে এ তথ্য জানিয়েছেন।

জাপোরিঝঝিয়ার গভর্নর ইভান ফেদোরভ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলেন, দুঃখজনকভাবে এই হামলায় দুই জন নারী ও এক পুরুষ নিহত হয়েছেন। আরেকজন পুরুষ আহত হয়েছেন। অঞ্চলিক গভর্নর ইভান ফেদোরভ আরো বলেন, হামলায় একাধিক বাড়িঘর ধ্বংস হয় ও বিভিন্ন স্থানে আগুন লেগে যায়।

শীতের তীব্রতার মধ্যে ইউক্রেনজুড়ে ধারাবাহিক প্রাণঘাতী হামলা চলছে। এসব হামলায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। একই সঙ্গে প্রায় চার বছর ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে কূটনৈতিক তৎপরতাও জোরালো হচ্ছে। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, আগামী রোববার পরবর্তী দফায় আলোচনা হতে পারে।  যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, চলতি সপ্তাহেই পরবর্তী বৈঠক হবে এবং সেখানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব থাকতেও পারে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩

B
BN DESK | 29 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার