Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রাশিয়ায় বর্ষবরণ অনুষ্ঠানে ইউক্রেনের হামলায় নিহত অন্তত ২৪

BN DESK
01 January 2026, 03:42 PM পড়তে ১ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক : কৃষ্ণ সাগরের তীরবর্তী রুশ গ্রাম খোরলিতে গতকাল রাতে নতুন বর্ষবরণ অনুষ্ঠানে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এতে নিহত হয়েছেন কমপক্ষে ২৪ জন এবং আহত হয়েছেন ৫০ জনেরও বেশি।

ইউক্রেনের খেরসন প্রদেশের রাশিয়া নিয়ন্ত্রিত এলাকায় ঘটেছে এই হামলা। খেরসনের রুশ নিয়ন্ত্রিত এলাকার গভর্নর ভ্লাদিমির স্যালদো বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন। বিবৃতিতে গভর্নর স্যালদো বলেন, নববর্ষ উদযাপন উপলক্ষে খোরলির একটি হোটেলের লনে জড়ো হয়েছিলেন লোকজন। তারা জড়ো হওয়ার আগে, সন্ধ্যা রাতের দিকেই একটি গোয়েন্দা ড্রোন এলাকাটি জরিপ করে গিয়েছিল বলে জানা গেছে। বুধবার ঘড়ির কাঁটা রাত ১২টার ঘরে পৌঁছানোর কিছুক্ষণ আগে লনে সমবেত ভীড়ের ওপর আছড়ে পড়ে তিনটি বিস্ফোরকবাহী ড্রোন। এসময় পুরো লনে এবং হোটেলে আগুন ধরে যায়। তিনটি ড্রোনের মধ্যে অন্তত একটিতে বিপুল পরিমাণ বিস্ফোরক ছিল বলে বিবৃতিতে উল্লেখ করেছেন স্যালদো।

বিবৃতিতে স্যালদো বলেন, ২০১৪ সালে ওডেসায় ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদীরা ২৪ জন সরকারবিরোধী আন্দোলনকারীদের একটি ভবনে আটক করে তাতে আগুন ধরিয়ে দিয়েছিল। সেই ২৪ আন্দোলনকারী জীবন্ত পুড়ে মরেছিলেন। একমাত্র সেই ঘটনার সঙ্গে আজকের সহিংসতার তুলনা করা যায়। জেলেনস্কি যে শান্তি চাইছেন, তার প্রকৃত রূপ আসলে এটাই। এদিকে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন এক বিবৃতিতে জানিয়েছেন, নববর্ষ উদযাপনকে লক্ষ্য করে মস্কোর বিভিন্ন এলাকায় গত কাল বুধবার রাতে কমপক্ষে ৯টি বিস্ফোরকবাহী ড্রোন ছুড়েছে ইউক্রেনীয় বাহিনী। তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সেগুলোকে ধ্বংস করে ফেলতে পেরেছে রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম। এ ব্যাপারে ইউক্রেনীয় বাহিনী এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। সূত্র : আরটি

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

রাশিয়ায় বর্ষবরণ অনুষ্ঠানে ইউক্রেনের হামলায় নিহত অন্তত ২৪

B
BN DESK | 01 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার